শিমুল বিশ্বাসের রোগমুক্তি কামনায় সড়ক পরিবহন মালিক সমিতির দোয়া
শিমুল বিশ্বাসের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্প্রতি শিমুল বিশ্বাস নিউমোনিয়া ও শারীরিক বিভিন্ন অসুস্থতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। দোয়া ও মিলাদ মাহফিলে তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
মাহফিলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন, মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির (সদর) সাধারণ সম্পাদক এ এস আহমেদ খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএমএ/ইএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান