ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৮ আগস্ট ২০২৫

স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবীর খান জানান, রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নেওয়া হবে।

কেএইচ/এমআইএইচএস/জেআইএম