স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া/ছবি সংগৃহীত
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টা ১৮ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।
এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের চেয়ারপারসন বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা যায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু মেডিকেল টেস্টের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
কেএইচ/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান