তারেক রহমানের জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ/ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দক্ষিণ বেগুনবাড়ি জামে মসজিদ ও এতিমখানায় ড্যাবের উদ্যোগে দোয়া ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, প্রথম যুগ্ম মহাসচিব ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহ মেহেদী, সহ-সভাপতি অধ্যাপক ডা. ফারুক কাসেম, উপ-কমিটির সদস্যসচিব ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. শেখ ফরহাদ, যুগ্ম মহাসচিব ডা. শহিদুল হক রাহাত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, কেন্দ্রীয় নেতা ডা. দেলোয়ার হোসেন টিটু, ডা. একে আল মিরাজ, ডা. মশিউর রহমান কাজল, ডা. বশির আহমেদ হৃদয়, ডা. শহিদুল ইসলাম রবিন, ডা. শাহনেওয়াজ, ডা. রেদোয়ান ফেরদাউস, ডা. মো. শফিকুল ইসলাম, ডা. ফারহান ইমতিয়াজ, ডা. ইমরানসহ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, সারা দেশে ড্যাবের বিভিন্ন শাখার উদ্যোগে স্থানীয় মাদরাসা ও এতিমখানায় দোয়া ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয় এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় শেরপুর জেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।
এমএইচএ/এমএমকে/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
- ২ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ৩ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৪ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
- ৫ নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক