সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
সমস্যা সমাধানে জনগনের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) রাতে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের দোতলার ভেনকনিতে দাঁড়িয়ে উপস্থিত কয়েক হাজার নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের (বিএনপির) দিকে তাকিয়ে আছে। কাজেই এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে।
তিনি বলেন, অনেক সমস্যা আছে দেশে। মানুষকে বোঝাতে হবে। আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষকে ধৈর্য ধারণ করানো শিখাতে হবে, ধৈর্য ধারণে তাদের সহযোগিতা করতে হবে।
এদিকে নয়া পল্টনের কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতির কারণে নয়া পল্টনের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বিকেল থেকেই।
তারেক রহমান বলেন, মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয় সেই জিনিসগুলো করা যাবে না। এখন এক নম্বর কাজ হচ্ছে, এই রাস্তাটা ক্লিয়ার করতে হবে।
বিএনপির নয়া পল্টনের কার্যালয়ে এরকম বিশৃঙ্খল পরিবেশ থাকলে তার পক্ষে দলীয় অফিসে আসা কষ্টকর উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘অফিসে যাতে আমি আসতে পারি এই রাস্তা স্বাভাবিক রাখতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারবো। আপনাদের সহযোগিতা না থাকলে আমি অফিসে আসতে পারবো না। আপনারা কি চান আমি অফিসে আসি।
এই সময়ে নেতাকর্মীরা ‘হ্যাঁ’ সূচক শ্লোগান দিলে বিএনপির চেয়ারম্যান বলেন, তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে, পরিবেশটা নরমাল রাখতে হবে।রাখা যাবে সেটা। আমি আরও দুই-একদিন অফিস আসবো। আমি দেখব… যদি স্বাভাবিক দেখি তাহলে আমি আসবো। আর যদি স্বাভাবিক থাকেন তাহলে কিন্তু অফিসে আমি আরও আসব। কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না।
তিনি আরও বলেন, আজ যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। অফিসে আসলে নেতাকর্মী সকলের সাথে দেখা সাক্ষাত করা সম্ভব হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে। আমি কথা বুঝাতে পেরেছি।
বিএনপি চেয়ারম্যান বলেন, যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান সবাই আপনাদের তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা এরকম বন্ধ করা যাবে না। মানুষের চলাচলে বাধা বিঘ্ন দেওয়া যাবে না। তাহলে এখন আধা ঘণ্টার মধ্যে ক্লিয়ার করেন, সবাই রাস্তাটা ক্লিয়ার করেন। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। আপনারা যদি এরকম করেন এলাকার মানুষের সমস্যা হবে, হাজার হাজার মানুষের সমস্যা হবে। আমরা দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না। তাইতো নাকি।
পরে রাত ৯টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী দোতলা থেকে নেমে নিজের গাড়িতে উঠেন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান মিল্লাত, সাংসদ রফিকুল আলম মজনু, ঢাকা দক্ষিন সিটির প্রশাসক আবদুস সালাম, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন প্রমূখ উপস্থিত ছিলেন।
কেএইচ/এনএইচআর
সর্বশেষ - রাজনীতি
- ১ সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
- ২ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ৩ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৪ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
- ৫ নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক