এনসিপির মনোনয়ন পেলেন জুলাই আন্দোলনে আহত সেই খোকন বর্মন
জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে মুখ বিকৃত হয়ে যাওয়া খোকন চন্দ্র বর্মন/ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে মুখ বিকৃত হয়ে যাওয়া সেই খোকন চন্দ্র বর্মনকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি শেরপুর-২ আসন থেকে এনসিপির হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫ আসনে প্রথম ধাপের মনোনয়ন ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
তিনি এ সময় বলেন, শেরপুর-২ আসন থেকে জুলাইয়ের আহত খোকন চন্দ্র বর্মন এনসিপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরও পড়ুন
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি
যাত্রাবাড়ীতে সেদিন কী ঘটেছিল, জানালেন খোকন চন্দ্র
খোকন চন্দ্র বর্মন হলেন জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়া এক তরুণ। ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে তিনি আহত হন। এই ঘটনার পর তার মুখমণ্ডলের একটি বড় অংশ যেমন- ঠোঁট, মাড়ি, নাক এবং তালু ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া তার বাম চোখও নষ্ট হয়ে যায়। তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবেও সাক্ষ্য দিয়েছেন।
এমএইচএ/ইএ
সর্বশেষ - রাজনীতি
- ১ মসজিদের সামনে যেসব গরিব মানুষ বসে থাকে, তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে?
- ২ সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম
- ৩ ‘মার্কিন নতজানু নীতির কারণে খলিলুর রহমান বিএনপির মধ্যে টিকে আছে’
- ৪ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে জামায়াত আমিরের সাধুবাদ
- ৫ লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা