সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম
এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেন মো. নাহিদ ইসলাম/ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে। সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে।
সোমবার (১৬ মার্চ) এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি হয়।
সংস্কার ও পরিবর্তনের জন্য এনসিপির লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। সরকার পুরোনো পথে হাঁটলে আমাদের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে। সংস্কার বাস্তবায়নের লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ের জন্য ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
আয়োজক সংগঠনের সদস্যসচিব সরদার আমিরুল ইসলাম সাগরের সঞ্চালনায় ইফতার মাহফিলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এনএস/একিউএফ
সর্বশেষ - রাজনীতি
- ১ মসজিদের সামনে যেসব গরিব মানুষ বসে থাকে, তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে?
- ২ সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম
- ৩ ‘মার্কিন নতজানু নীতির কারণে খলিলুর রহমান বিএনপির মধ্যে টিকে আছে’
- ৪ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে জামায়াত আমিরের সাধুবাদ
- ৫ লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা