প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা কার্ড দিলেন খালেদা
গত কয়েক বছরের ন্যায় এবারও আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডির আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়। এ সময় আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সুবহান গোলাপ ঈদ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
শুভেচ্ছা কার্ড প্রদানের পর আবুল খায়ের ভূইয়া বলেন, বিবেধের রাজনীতি ভুলে ঐক্যের রাজনীতি চালু করা উচিত। তাই খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীকে ঈদ শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন।
এমএম/আরএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ শহীদ আব্দুল্লাহর ভাইয়ের চিকিৎসায় আরও সহায়তা দিলো ‘আমরা বিএনপি পরিবার’
- ২ রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ৮ মার্চ
- ৩ রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে সংলাপে জোর দিলেন বিভিন্ন দলের নেতারা
- ৪ নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন
- ৫ সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি: নাহিদ ইসলাম