রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ৮ মার্চ
বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের ইফতারে আমন্ত্রণ জানাবে বিএনপি
রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে বিএনপি। আগামী ৮ মার্চ এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। রোববার (১ মার্চ) বিএনপির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের ইফতারে আমন্ত্রণ জানানো হবে।
আরও পড়ুন
জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী
রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে সংলাপে জোর দিলেন বিভিন্ন দলের নেতারা
প্রতিবছর রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার করে বিএনপি। সে ধারাবাহিকতায় এবারও এর আয়োজন করা হচ্ছে। এরপর কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হবে বলে জানিয়েছে দলটি।
তবে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ না করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দলের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হবে। তারিখ চূড়ান্ত হলে জানানো হবে।
কেএইচ/কেএসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ৮ মার্চ
- ২ রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে সংলাপে জোর দিলেন বিভিন্ন দলের নেতারা
- ৩ নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন
- ৪ সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি: নাহিদ ইসলাম
- ৫ খামেনিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল