আন্দালিব পার্থর সঙ্গে বৈঠকে ‘ঐক্য অটুট’ রাখতে বললেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতারা।
বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক করেন।
বৈঠকে তারেক রহমান ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, আগামী দিনে জোটের সব অংশকে সম্মান দিয়ে চলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বৈঠক শেষে বিজেপি মহাসচিব আব্দুল মতিন সাউদ সাংবাদিকদের জানান, দলের নেতৃবৃন্দ ও বিএনপি একত্রে রাজনৈতিক সংলাপ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কেএইচ/এমকেআর
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ২ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৩ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান
- ৪ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত: আবু সুফিয়ান
- ৫ বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন