এনসিপির এখনই জোট থেকে বেরিয়ে আসা উচিত: স্নিগ্ধ
মীর স্নিগ্ধ/ ছবি- সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এখনই ১১ দলীয় নির্বাচনি জোট থেকে বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছোট ভাই মীর স্নিগ্ধ।
শনিবার (১৪ মার্চ) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি জাতি মেনে নেবে না: মু. শাহজাহান
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা, মুখপাত্র নাঈম আহমাদ
ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ লেখেন, ‘সামান্তা শারমিনের মতো আমিও মনে করি, এনসিপির এখনই জোট থেকে বেরিয়ে আসা উচিত। কারণটা খুবই সহজ। এনসিপি যদি নিজেকে বড় দল হিসেবে না ভাবে, তাহলে দুনিয়ার আর কেউ তাকে বড় বানাতে পারবে না।’
তিনি লেখেন, ‘নিজেদের আদর্শ, অবস্থান এবং রাজনীতিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এতে সাময়িক কিছু অসুবিধা হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দেশের তরুণরা পুরোনো ধাঁচের প্রচলিত রাজনীতিতে অনেকটাই অতিষ্ঠ। তারা এনসিপিকে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়। প্রশ্ন উঠতে পারে, এখনই কেন? কারণ এখনই যদি বেরিয়ে না আসে, তাহলে মানুষের মনে ধীরে ধীরে এই ধারণা তৈরি হবে যে এনসিপির নিজস্ব কোনো স্বতন্ত্রতা নেই। একসময় এই ধারণা স্থায়ী হয়ে যাবে।’

মীর স্নিগ্ধ আরও লেখেন, ‘আরেকটা বিষয়, এনসিপি যদি এখন স্বতন্ত্রভাবে দাঁড়াতে পারে, তাহলে হয়তো তারা কল্পনাও করছে না কত প্রভাবশালী ও সম্ভাবনাময় নেতা অপেক্ষা করে আছেন শুধুমাত্র এই আশায় যে- এনসিপি নিজের স্বাধীন রাজনৈতিক অবস্থান নেবে। সময়টা এখনই।’
কেএসআর/