ঈদের দিন মিন্টো রোডের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির
ডা. শফিকুর রহমান/ ফাইল ছবি
ঈদের দিন মিন্টো রোডের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ওইদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে এবং বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এই শুভেচ্ছা বিনিময় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হবে বলে জানায় জামায়াতের প্রচার বিভাগ। মঙ্গলবার (১৭ মার্চ) দলটির প্রচার বিভাগ এই তথ্য জানায়।
এর আগে ঈদের দিন সকালে জামায়াত আমির তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন এবং নামাজের পর সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানায় দলটির প্রচার বিভাগ।
আরএএস/এমআইএইচএস