ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৭ মার্চ ২০২৬

সরকার দলমত নির্বিশেষে সহায়তা পাওয়ার মতো প্রকৃত যোগ্য মানুষদের পাশে থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেছেন, এই সরকার শুধু বিএনপির নয়, যারা ভোট বিএনপিকে দেয়নি তারাও এই সরকারের অংশ। আমাদের দল করুক বা না করুক, যারা যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তারাই সরকারের সহায়তা পাবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত প্রায় ৫০০ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী।

সূত্রাপুর এলাকা ঢাকা-৬ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত এবং ইশরাক হোসেন এই আসনের সংসদ সদস্য।

jagonews24

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কথা সরকার ভুলে যায়নি। তাদের সহায়তার পরিধি ধীরে ধীরে আরও বিস্তৃত করা হবে।

সরকারের বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচি নিয়ে যারা সমালোচনা করেন, তাদের উদ্দেশে তিনি বলেন, সরকারের ইতিবাচক উদ্যোগগুলো সাধারণ মানুষের কল্যাণেই নেওয়া হয়েছে। এসব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঈদের আগে এই সহায়তা পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহায়তা পেলে ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়ে। একই সঙ্গে তারা ভবিষ্যতেও যেন এ ধরনের সহায়তা কর্মসূচি অব্যাহত থাকে সেই আশা প্রকাশ করেন।

এমডিএএ/এমকেআর