ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সীতাকুণ্ড উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম-৪ আসনের ফলাফলে এগিয়ে থাকা মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। আদালতের আদেশে এ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

নবগঠিত কমিটিতে পুনরায় আহ্বায়ক মনোনীত হয়েছেন ডা. কমল কদর এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন মোহাম্মদ মোরছালিন। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন জহুরুল আলম জহুর এবং সালামত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন ফজলুল করিম চৌধূরী।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, কমিটি গঠন একটি ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমের অংশ। ঘোষিত নেতাদের সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক পন্থায় ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি গঠন শেষে সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠনে কাজ করতে হবে। পরবর্তীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঢেলে সাজিয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

আহ্বায়ক কমিটিকে আগামী ৯০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে উপজেলাধীন ১ নং সৈয়দপুর থেকে ৭ নং কুমিরা পর্যন্ত ৬টি ইউনিয়েনের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এএমএ