ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে দুই সংসদ সদস্যের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত দুই সংসদ সদস্য শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ফাতেহা পাঠ, দোয়া মাহফিল এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি রুবেল হোসেন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম।

নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

কেএইচ/এএমএ