দ্বিগুণ হলো খালেদার উপদেষ্টার সংখ্যা
বিএনপির নতুন কমিটিতে এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে ৭৩ জনকে। এর আগে উপদেষ্টা পরিষদ ছিল মাত্র ৩৬ সদস্যের। এবার আরো ৩৭ জনকে এ পদে যুক্ত করেছেন বেগম জিয়া।
এছাড়া দলটির নতুন নির্বাহী কমিটিতে এবার ভাইস চেয়ারম্যান করা হয়েছে ৩৫ জনকে। এর আগে এই পদে মাত্র ১৫ জনকে রাখা হয়েছিল। এবার নতুন আরো ২০ জনকে যুক্ত করা হয়েছে।
তবে যুগ্ম মহাসচিবের সংখ্যা এবারো অপরিবর্তিত রাখা হয়েছে। এবারও সাত সদস্য রাখা হয়েছে এ পদে। এছাড়া নির্বাহী কমিটির সম্পাদক ২০৯ জন ও ২৯৩ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
সর্বমোট ৫৯৪ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদকসহ চারজনের নাম ঘোষণা করা হয়নি।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমএম/এআরএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সঙ্গে পূজা কমিটি, ড্যাব ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতবিনিময়
- ২ তারেক রহমানের সঙ্গে জাকসু-গকসু নেতাদের সাক্ষাৎ, বিএনপি-ছাত্রদলে যোগদান
- ৩ আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না
- ৪ ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহতদের দেখতে ঢাকা মেডিকেলে জামায়াত নেতারা
- ৫ পুরান ঢাকার ধূপখোলা মাঠে বিএনপির নির্বাচনি জনসভা