বিএনপির স্থায়ী কমিটি ঘোষণা
কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার প্রায় সাড়ে চার মাস পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। ১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে নতুন দুই মুখ রাখা হয়েছে।
তারা হলেন- বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।
শনিবার দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি ঘোষণা করেন।
তবে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির ১৭ জনের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা হলেন- বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জে. (অব.) আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ। বাকি দুই সদস্যের নাম ঘোষণা করা হয়নি।
এছাড়া দলের নতুন নির্বাহী কমিটির সদস্যদের নামও ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ঘোষিত কমিটি
এমএম/এনএফ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সঙ্গে পূজা কমিটি, ড্যাব ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতবিনিময়
- ২ তারেক রহমানের সঙ্গে জাকসু-গকসু নেতাদের সাক্ষাৎ, বিএনপি-ছাত্রদলে যোগদান
- ৩ আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না
- ৪ ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহতদের দেখতে ঢাকা মেডিকেলে জামায়াত নেতারা
- ৫ পুরান ঢাকার ধূপখোলা মাঠে বিএনপির নির্বাচনি জনসভা