ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

খালেদার উপদেষ্টার তালিকায় তিন ঢাবি অধ্যাপক

প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৬ আগস্ট ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নতুন উপদেষ্টা কাউন্সিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপককে রাখা হয়েছে।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে তাদের নামও ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উপদেষ্টা কাউন্সিলে স্থান পাওয়া তিন অধ্যাপক হলেন- অধ্যাপিকা তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপিকা ড. শাহিদা রফিক ও অধ্যাপক সুকমল বড়ুয়া।

এদের মধ্যে তাজমেরী ইসলাম ও শাহিদা রফিক ইতোমধ্যেই অবসরে গেছেন। আর সুকমল বড়ুয়া এখনো শিক্ষকতা করছেন।

এমএম/এসএইচএস/এবিএস

আরও পড়ুন