আওয়ামী লীগের সম্মেলনের নির্বাচন কমিশন গঠন
ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের জন্য `নির্বাচন কমিশন` গঠন করেছে দলটি। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ কমিশন গঠন করা হয়।
সভায় উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ড. মসিউর রহমান। উপদেষ্টা পরিষদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ও পার্লামেন্টারি বোর্ডের সদস্য রাশেদ উল আলম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
বৈঠকে দলটির ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিলর তালিকা, প্রস্তাবিত গঠনতন্ত্র, প্রস্তাবিত ঘোষণাপত্র অনুমোদন দেয়া হয়।
এইউএ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি