পারমিশন নিয়ে মিছিল-মিটিং হয় না : বিএনপিকে নাসিম
২০১৯ সালের একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, পারমিশন নিয়ে মিছিল-মিটিং হয় না, আন্দোলন হয় না। আন্দোলন করতে হলে সাহস লাগে। জনগণকে সঙ্গে নিয়ে সাহস করে মাঠে নেমে মিছিল-মিটিং করুন। আমরা মার খেয়ে আন্দোলন করেছি।
শনিবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, জনগণকে ভয় পান কেন। আমেরিকায় হিলারির পক্ষে ওবামা সরকারে থেকেও প্রচারণা চালিয়েছেন। কিন্তু পাস করেছে ট্রাম্প। জনগণ তাকে ভোট দিয়েছে। নারায়ণগঞ্জে নৌকা-ধানের শীষের নির্বাচন হচ্ছে। সেখানে সুষ্ঠু নির্বাচন হবে। যে ফল হবে আমরা তা মেনে নেবো। আপনারা আন্দোলন করেন, তবে আন্দোলন করে কোনো লাভ হবে না।
কুমেকের অধ্যক্ষ ডা. মহসিন-উজ জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, কুমেকের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন, ফরিদা আদিব খানম, কুমিল্লা সিভিল সার্জন ডা. মজিবুর রহমান, কুমেকের উপাধ্যক্ষ কে এ মান্নান প্রমুখ।
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ মসজিদের সামনে যেসব গরিব মানুষ বসে থাকে, তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে?
- ২ সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম
- ৩ ‘মার্কিন নতজানু নীতির কারণে খলিলুর রহমান বিএনপির মধ্যে টিকে আছে’
- ৪ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে জামায়াত আমিরের সাধুবাদ
- ৫ লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা