সূক্ষ্ম কারচুপি হয়েছে : সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, এ নির্বাচনে অনেক সূক্ষ্ম কারচুপি হয়েছে যার কারণেই ধানের শীষকে পরাজয় বরণ করতে হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় শহরের শায়েস্তা খান সড়কে বিএনপির নির্বাচনী মিডিয়া সেলে সাংবাদিকদের এসব কথা বলেন।
রাতে সাংবাদিকদের সাখাওয়াত বলেন, ‘নির্বাচন কমিশন হতে স্বাক্ষরিত ফলাফল দেখে আমি আরো বিস্তারিত বলবো। তবে আমার কাছে খবর আছে অনেক কেন্দ্রে সূক্ষ্ম কারচুপি হয়েছে। যেমন অনেক কেন্দ্রে এক হাজার ভোট কাস্ট হয়েছে কিন্তু দেখা গেছে নৌকা পেয়েছে ৮শ ও ধানের শীষ পেয়েছে ৫শ।
সাখাওয়াত অভিযোগ করেন, আমি শুরু থেকেই লেভেল প্লেয়িং নিয়ে প্রশ্ন তুলেছিলাম। কারণ এ নির্বাচন কমিশন সরকারের নির্দেশনাতেই চলেছে সেটা আজ ভোটে প্রমাণিত হয়েছে। কারচুপির মাধ্যমেই ফলাফল পাল্টে দিয়েছে।
এর আগে আনুষ্ঠানিক বক্তব্য দেয়ার আগে তিনি ভোট গণনায় হিসেবে গরমিলের অভিযোগ করেছেন।
এমএম/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে: জামায়াত আমির
- ২ একসময়ের নিস্তব্ধ বিএনপি কার্যালয় এখন মুখরিত রাজনৈতিক উৎসবে
- ৩ চব্বিশ ও একাত্তর কোনোটিকেই ধারণ করে না বিএনপি: নাহিদ ইসলাম
- ৪ রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ
- ৫ সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে সাংগঠনিক দক্ষতাই প্রধান মানদণ্ড