ইউরোপীয় ইউনিয়ন অ্যাম্বাসেডরের সঙ্গে বৈঠকে খালেদা
ফাইল ছবি
কূটনৈতিকদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এবার ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর পিয়েরে মায়াদুনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিকেল সোয়া ৫টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ড. মঈন খান এবং উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত রয়েছেন।
এর আগে গত সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছিলেন খালেদা জিয়া। বৈঠকে নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।
এমএম/ওআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী