টুইটারে খালেদার নববর্ষের শুভেচ্ছা
ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সকালে এক টুইট বার্তায় তিনি শুভেচ্ছা জানান।
টুইট বার্তায় খালেদা লেখেন, ‘বাংলা নববর্ষ ১৪২৪ হোক শান্তি, সমৃদ্ধি ও মুক্তির। শুভ নববর্ষ।’
এদিকে নববর্ষ উপলক্ষে বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, বৈশাখের আয়োজনে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনে প্রতিবছরের মতো এবারও অংশ নেবেন খালেদা জিয়া।
এমএম/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি