সোমবার নিলুর জানাজা, বনানীতে দাফন
ফাইল ছবি
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) আহ্বায়ক শেখ শওকত হোসেন নিলুর প্রথম জানাজা আগামীকাল সোমবার বাদ জোহর রাজধানীর ইব্রাহিমপুরে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ আসর দ্বিতীয় জানাজা এবং বনানীতে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে শায়িত করা হবে।
বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শেখ শওকত হোসেন নিলু দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ক্যান্সারে ভুগছিলেন। গত মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে পড়লে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই শনিবার রাতে তিনি মারা যান।
নিলু ১৯৫২ সালের ৩ এপ্রিল গোপালগঞ্জের গিমাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন।
এমএম/বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ২ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ৩ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৪ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৫ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ