সরকার জনগণকে ম্যাজিক দেখাচ্ছে : ফখরুল
ফাইল ছবি
অর্থনীতি নিয়ে সরকার জনগণকে ম্যাজিক দেখাচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারের বাজেট পেশ করার নৈতিক কোনো ভিত্তি নেই। কারণ এ সরকার নির্বাচিত নয়। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাণী হোটেলে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রাক বাজেট ২০১৭-১৮ শীর্ষক আলোচনার আয়োজন করে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)।
মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনীতিকে লুট করার জন্য যা করা দরকার এ সরকার তাই করছে। অর্থনীতি এখন একটি লুটেরা অর্থনীতিতে পরিণত হয়েছে। দেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে। অর্থনীতিকে সু-পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। এ ধ্বংসের উদ্যোগ শুরু হয়েছিল ১/১১ সরকারের আমল থেকে। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ব্যবসায়ীরা নতুন কোনো ব্যবসার উদ্যোগ নেবে না।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ বক্তব্য দেন।
এমএম/জেডএ/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি