প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ইমরান-খুশী কবিরের বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকর বক্তব্য দেয়ার অভিযোগ এনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও মানবাধিকার কর্মী খুশী কবিরের বিরুদ্ধে মামলা করেছেন চকবাজারের এক ব্যক্তি।
মামলার বাদী হাজি মোহাম্মদ বাদল নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন।
রোববার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন বাদল। মামলায় ইমরান ও খুশী কবির ছাড়াও দেড় শতাধিক জনকে আসামি করা হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ বিষয়ে পরে আদেশ দেয়া হবে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ২৬ মে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তাদের বক্তব্য পরদিন বিভিন্ন পত্রপত্রিকায় আসে। এতে তার মানহানি হয়েছে বলে আদালতে মামলাটি করেন।
জেএ/এনএফ/আরআইপি/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি