তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফেনীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠ পুত্র তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটূক্তি করায় ২০১৪ সালের ২৩ ডিসেম্বর ফেনীর আদালতে দণ্ডবিধির ৮৯৯ ও ৫০০ ধারায় ১ হাজার কোটি টাকার মানহানি মামলা করেন অ্যাডভোকেট গাজী তারেক আজিজ। মঙ্গলবার মামলার ধার্য তারিখে সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ফেনী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহাম্মদ বলেন, ২০১৬ সালের ৩১ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়।
এমএএস/আরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ মসজিদের সামনে যেসব গরিব মানুষ বসে থাকে, তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে?
- ২ সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম
- ৩ ‘মার্কিন নতজানু নীতির কারণে খলিলুর রহমান বিএনপির মধ্যে টিকে আছে’
- ৪ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে জামায়াত আমিরের সাধুবাদ
- ৫ লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা