ফকিরাপুলে ছাত্রদলের বিক্ষোভ, আটক ২
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
শনিবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে ফকিরাপুল এলাকায় এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় সেখান থেকে ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান রানা এবং তিতুমীর কলেজ শাখার সহ-সভাপতি শাহিনুর সিফাতকে পুলিশ আটক করেছে বলে দাবি করেন তারা।
বিক্ষোভে আরও অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুন বিল্লাহ, আবু আতিক আল হাসান মিন্টু, ইখতিয়ার কবির, আশরাফুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক মিয়া মো. রাসেল, কাজী মোখতার হোসেন, নুরুল হুদা বাবু, মিজানুর রহমান সোহাগ, সাহিত্য সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ প্রমুখ।
এমএম/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি