মঙ্গলবার রাত ২টায় রওনা হচ্ছেন খালেদা
ফাইল ছবি
টানা তিন মাসের বেশি সময় ধরে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান শেষে মঙ্গলবার রাত ২টায় (বাংলাদেশ সময়) দেশের উদ্দেশ্যে রওনা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও লন্ডন বিএনপির হাজারো নেতাকর্মী সেখানে উপস্থিত থাকবেন।
বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে সাবেক এ প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, গত ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া।
এমএম/জেই/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি