জাতীয় পার্টির মহাসমাবেশ স্থগিত
জাতীয় পার্টি ঘোষিত আগামী ১৫ ফেব্রুয়ারির মহাসমাবেশ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে উদ্যানের এক অংশে বইমেলার স্টল থাকায় মেলার স্বার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পূর্বঘোষিত ১৫ ফেব্রুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছেন।
বইমেলা শেষে মার্চ মাসের সুবিধামতো কোনো এক সময়ে পরবর্তী মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
- ২ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ৩ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৪ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
- ৫ নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক