সিলেট যাচ্ছেন খালেদা জিয়া
ফাইল ছবি
নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুসেইন মুহাম্মদ এরশাদের সিলেট সফরের পর এবার সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৫ ফেব্রুয়ারি সিলেট যাবেন তিনি।
৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় সড়ক পথে সিলেটের উদ্দেশে রওনা হবেন তিনি। বিএনপি সূত্রে জানা গেছে, ভৈরব হয়ে সিলেটে যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
শনিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান জাগো নিউজকে জানিয়েছন, বিএনপি চেয়ারপারসনের সিলেট সফরে যাওয়ার বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। সব কিছু নির্ভর করবে সার্বিক পরিস্থিতির উপর।
৫ ফেব্রুয়ারি সিলেট গিয়ে ওইদিনই হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন বেগম জিয়া। এরপর ওইদিনই তিনি ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে।
তবে সিলেটে বেগম জিয়া কোনো জনসভা করবেন কি না বা করলেও সেটি কোথায় হবে- সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
গত ৩০ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১ ফেব্রুয়ারি সিলেটে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
এমএম/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
- ২ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ৩ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৪ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
- ৫ নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক