বাসা থেকে বের হয়েই জ্যামে আটকা খালেদা!
সিলেটের উদ্দেশে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়েই ট্রাফিক জ্যামে আটকা পড়েছেন খালেদা জিয়া। হজরত শাহজালাল (র.) এবং শাহপরাণের (র.) মাজার জিয়ারত করতে সিলেট যাচ্ছেন তিনি।
সোমবার সকাল সোয়া ৯টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা করার মিনিট দুয়েক পরই গুলশান ২ মোড়ে জ্যামে পড়ে খালেদার গাড়িবহর। এখানে প্রায় ১০ মিনিট জ্যামে আটকা থাকেন তিনি।
এরপর গুলশান ২ নম্বর মোড় থেকে গুলশান ১ পর্যন্ত থেমে থেমে অগ্রসর হয় খালেদা জিয়ার গাড়িবহর। গুলশানের বাসভবন ফিরোজা থেকে গুলশান ১ পর্যন্ত আসতে সময় লেগে যায় প্রায় ২৫ মিনিট।
খালেদা জিয়ার গাড়িবহরে গণমাধ্যমের গাড়িসহ প্রায় শতাধিক গাড়ি যুক্ত হয়েছে। সড়ক পথে সিলেট যাওয়ার আগ পর্যন্ত পথে পথে আরও গাড়ি যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়া নরসিংদী থেকে সিলেট পর্যন্ত রাস্তার দুই পাশে দলের নেতাকর্মীরা তাকে অভিবাদন জানাবেন বলে জানা গেছে।
গুলশানের বাসভবন থেকে নয়াপল্টন হয়ে শ্যামপুর, যাত্রাবাড়ী, কাঁচপুর ব্রিজ, সোনারগাঁও, রুপগঞ্জ, পাঁচদোনা, নরসিংদী, বেলাব, ভৈরব, আশুগঞ্জ, বিশ্বরোড ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, শাহবাজপুর, মাদবপুর, নোয়াপাড়া, শায়েস্থাগঞ্জ, শেরপুর, ওসমানী নগর হয়ে সিলেট পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এমএম/জেএ/এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
- ২ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ৩ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৪ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
- ৫ নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক