সিলেটে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত খালেদা
সাত ঘণ্টায় সিলেটে পৌঁছে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেল ৪টায় সিলেট শহরে এসে পৌঁছান তিনি।
এর আগে হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে সোমবার সকাল সোয়া ৯টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা হন বিএনপি চেয়ারপারসন।

ঢাকা থেকে সড়ক পথে সিলেটে আসার পথে নেতাকর্মীদের তেমন উপস্থিতি দেখা না গেলেও খালেদা জিয়ার গাড়িবহর বিশ্বনাথে এসে পৌঁছলে দৃশ্যপট বদলে যায়। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর অনুসারীরা বিশ্বনাথে খালেদা এসে পৌঁছলে অপেক্ষারত নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
এরপর সিলেট শহরের মূল প্রবেশ পথ থেকে শুরু করে সার্কিট হাউস পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দু'পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভিবাদন জানান। এ সময় খালেদা জিয়াও নেতাকর্মীদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় মিছিলের নগরীতে পরিণত হয় সিলেট।

সিলেটের সার্কিট হাউসে বিশ্রাম নিয়ে সেখানেই দুপুরের খাবার খাবেন খালেদা জিয়া। এরপর মাজার জিয়ারত করবেন সাবেক এ প্রধানমন্ত্রী।
এমএম/জেএ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
- ২ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ৩ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৪ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
- ৫ নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক