বাসভবন ফিরোজাতে পৌঁছেছেন খালেদা
সিলেটে একদিনের সফর শেষে গুলশানের বাসভবন ফিরোজাতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোর সোয়া ৪টায় বাসায় পৌঁছান তিনি।
চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। এর আগে রাত ৯টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন। সকাল সোয়া ৯টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা হয়ে বিকেল ৪টার দিকে সিলেট শহরে পৌঁছান তিনি।
সিলেট পৌঁছে প্রায় ২ ঘণ্টা সার্কিট হাউসে অবস্থান শেষে হযরত শাহ জালাল ও হযরত শাহ পরান (র:) মাজার জিয়ারত করেন বিএনপি প্রধান।
এরপর রাত ৮টার দিকে সার্কিট হাউসে পৌঁছে সিলেটের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। সার্কিট হাউসে রাতের খাবার শেষে সড়ক পথেই ঢাকার উদ্দেশে রওয়ানা হন তিনি।
এমএম/জেএ/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি