বিএনপির ‘অবস্থান কর্মসূচির’ স্থান পরিবর্তন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত এক ঘণ্টার ‘অবস্থান কর্মসূচি’ পালনের স্থান পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার এই কর্মসূচি রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে পালিত হবে। সোমবার রাতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ওই তথ্য জানান।
তবে স্থান পরিবর্তন করা হলেও সময় অপরিবর্তিত থাকবে বলে ক্ষুদে বার্তায় জানানো হয়েছে।
এমএম/এসএইচএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি