মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা শনিবার
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল (শনিবার) এক আলোচনা সভার আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলতনায়তন বিকেল ৩টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অন্যান্যদের মধ্যে দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও জাতীয় নেতৃবৃন্দরা আলোচনা করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে অমর একুশে ফেব্রুয়ারি স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঘোষিত আলোচনা সভায় অংশ গ্রহণের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এফএইচএস/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
- ২ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ৩ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৪ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
- ৫ নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক