আমরা ঢিল দিলে ওরা আগুন দিতো : নজরুল
কেন বিএনপি ভাঙছে না, এজন্য সরকার আজ অসন্তুষ্ট। নেত্রীর রায়কে ঘিরে যদি আমরা গাড়িতে ঢিল দিতাম, কাচ ভাঙতাম ওই সুযোগে আওয়ামী লীগ বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিতো। অতীতে তাই করেছে। এবার সে সুযোগ না পাওয়ায় মনক্ষুণ্ন তারা।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের শরীক জাগপা আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপকা রেহেনা প্রধানের সভাপতিত্বে নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া আজ কারাগারে। তিনি সুবিচার পাননি। তার (খালেদা জিয়ার) মন ভাঙার জন্য ইচ্ছা করে তাকে কারাগারে রেখেছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই তিনি কারাগারে গেছেন। রায় হয়েছে, জেলে গেছেন। তারপরও তিনি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র নেত্রীর নির্দেশেই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।
তিনি আরও বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, সুশাসন ও অর্থনৈতিক মুক্তির জন্য। কিন্তু আজ দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের অর্থনৈতিক সমস্যা রয়েছে। খুন-গুম, হামলা-মামলা, নারী নির্যাতনে ভরে গেছে দেশ।
জেইউ/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
- ২ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
- ৩ সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন
- ৪ প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
- ৫ নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক