১৫ আগস্ট খালেদার নকল জন্মদিন জাতীয় ঐক্যের অন্তরায়
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেত্রীর কথিত জন্মদিন পালন জাতীয় ঐক্যের প্রধান অন্তরায়।
শনিবার সকালে গাজীপুরের কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গ ত্যাগ করে গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে আসুন। জাতি আপনাকে তখন মূল্যায়ন করতে পারে। এই দিনে নকল জন্ম দিন পালন না করে জাতীয় শোক দিবসে অংশ নিন। জাতি আপনার ইতিবাচক ও উদার মানসিকতাকে স্বাগত জানাবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন পলাশ, আওয়ামী লীগ নেতা পরিমল চন্দ্র ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম সিজু প্রমুখ।
মো. আমিনুল ইসলাম/এসএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ
- ২ সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে সাংগঠনিক দক্ষতাই প্রধান মানদণ্ড
- ৩ কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের মৃত্যুতে ফখরুলের শোক
- ৪ শেষ দিনে বিএনপির মনোনয়ন ফরম কিনতে ও জমা দিতে নয়াপল্টনে ভিড়
- ৫ জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে দুই সংসদ সদস্যের শ্রদ্ধা