গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের মুক্তির দাবিতে মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রোববার দুপুরে মিছিলটি শহরের রাজবাড়ি রোডস্থ কবির মার্কেট এলাকা থেকে শুরু করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
পরে ওই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান রাজু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী অজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন, রোহানুজ্জামান শুক্কুর, জনি সরকার, সাইফুল ইসলাম শামীম, রানা নাছের শিবলী, ফুয়াদ হাসান, জাকারিয়া হামিদ জুম্মান, আবু ইউসুফ, মো. হাসান, মাসুদ রানা, মামুন শেখ, নজরুল ইসলাম, শান্ত, আল আমিন প্রমুখ।
মো. আমিনুল ইসলাম/এসএস/এমআরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ
- ২ সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে সাংগঠনিক দক্ষতাই প্রধান মানদণ্ড
- ৩ কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের মৃত্যুতে ফখরুলের শোক
- ৪ শেষ দিনে বিএনপির মনোনয়ন ফরম কিনতে ও জমা দিতে নয়াপল্টনে ভিড়
- ৫ জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে দুই সংসদ সদস্যের শ্রদ্ধা