ফখরুল সুস্থ, বাসায় ফিরবেন বুধবার
ছবি-ফাইল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ রয়েছেন। আগামীকাল (বুধবার) তিনি বাসায় ফিরবেন বলে জানা গেছে। মঙ্গলবার মির্জা ফখরুলের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত সাইফুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় স্যারের (মির্জা ফখরুল ইসলাম আলগীর) এনজিওগ্রাম করা হয়েছে। ডাক্তার বলেছেন তিনি ভালো আছেন। আশা করা যাচ্ছে কাল (বুধবার) রিলিজ দেবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল (সোমবার) হঠাৎ অসুস্থ বোধ করলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
কেএইচ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী