উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তরিকুল ইসলাম
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শাইরুল কবীর খানা জাগো নিউজকে বলেন, সোমবার বেলা ১১ টায় রিজেন্ট এয়ারলাইনসের একটি ফ্লাইটে তরিকুল ইসলামকে সিঙ্গাপুর নিয়ে যান তার স্বজনরা।
তরিকুল ইসলামের ঘনিষ্ঠ সহকারীরা জানান, সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর আগেও তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন। চারদলীয় জোট সরকারের আমলে তথ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তরিকুল ইসলাম।
কেএইচ/ওআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি