কারাগারে ঢুকলেন খালেদার দুই আইনজীবী
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার দুই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং সানাউল্লাহ মিয়া কারাগারে ঢুকেছেন।
বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে তারা নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে প্রবেশ করেন।
এর আগে বুধবার সকালে দুই আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ভেতরে যাওয়ার অনুমতি দেয় জেল কর্তৃপক্ষ। ২০ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারের তারিখ রয়েছে। আগের তারিখে খালেদা আসতে অসম্মতি জানান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও কাস্টডির ধারণা নিতে তার সঙ্গে দেখা করার আবেদন করেন এ দুই আইনজীবী।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে কারা কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় কারা ফটক থেকে ফিরে যান ওই দুই আইনজীবী।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে বন্দী রয়েছেন।
এআর/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি