খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে স্বজনরা
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করছেন তার স্বজনরা।
শুক্রবার বিকেল পৌনে ৫টায় নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে প্রবেশ করেন স্বজনরা।
স্বজনদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, অনিক ইস্কান্দার, বোন সেলিমা ইসলাম, ভাগ্নে ডাক্তার মামুন।
এর আগে বুধবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার দুই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং সানাউল্লাহ মিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে বন্দি রয়েছেন।
কেএইচ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি