কারাগারে স্বজনদের সঙ্গে ঘণ্টাব্যাপী সময় কাটালেন খালেদা
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। শুক্রবার বিকেল পৌনে ৫টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে প্রবেশ করেন তারা। এরপর সন্ধ্যা ৬টার দিকে কারাগার থেকে বের হয়ে যান তারা।
কারাগারে দেখা করতে যাওয়া ছয় স্বজনদের মধ্যে ছিলেন- খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, অনিক ইস্কান্দার, বোন সেলিমা ইসলাম এবং ভাগ্নে ডাক্তার মামুন।
এর আগে বুধবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার দুই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং সানাউল্লাহ মিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে বন্দি রয়েছেন।
কেএইচ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি