বিএনপি নেতা আমীর খসরুর শ্বশুরের ইন্তেকাল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরীর শ্বশুর আবু মোহাম্মদ তবিবুল মারা গেছেন। শনিবার দিনগত রাত ১০টার সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
বিএনপি চেয়ারপারসনে প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। আমীর খসরু চৌধুরীর শ্বশুর আবু মোহাম্মদ তবিবুলের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন।
কেএইচ/আরএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি