নতুন দুটি ফ্ল্যাটের সঙ্গে সঞ্চয় বেড়েছে দীপু মনির
বিগত ৫ বছরে সম্পদ হিসেবে নতুন দুটি ফ্ল্যাটের সঙ্গে সঞ্চয় বেড়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনির। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
হলফনামার তথ্য অনুযায়ী, এবার জমা দেয়া হলফনামায় ৩০ লাখ টাকা মূল্যের দুটি ফ্ল্যাট আংশিক মূল্য পরিশোধ হিসেবে লেখা হয়েছে। এই স্থাবর সম্পদের বর্ণনা বিগত দশম সংসদ নির্বাচনের সময় দেয়া হলফনামায় ছিল না।
তথ্য অনুযায়ী, ২০১৩ সালে পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ ছিল ২২ লাখ ৫৪ হাজার ৮৬৩ টাকা। যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ লাখ টাকা। ২০০৮ সালের হলফনামায় আইন পেশা থেকে বছরে ৩ লাখ টাকা আয় করার কথা বলা হয়েছিল। যা ২০১৩ সালের হলফনামায় পেশা থেকে কোনো আয়ের কথা বলা হয়নি। এবারের হলফনামায় আইন পেশা থেকে বছরে ১২ লাখ ৫০ হাজার টাকা আয়ের কথা বলা হয়েছে।
এইউএ/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ৮ মার্চ
- ২ রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে সংলাপে জোর দিলেন বিভিন্ন দলের নেতারা
- ৩ নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন
- ৪ সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি: নাহিদ ইসলাম
- ৫ খামেনিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল