বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা
নির্বাচন পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন ড. কামাল-ফখরুলসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার বিকেল ৪টায় পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত আছেন।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এবং জোটের পরবর্তী কার্যক্রম নির্ধারণ হবে এ বৈঠকে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
এআর/এনডিএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী