আবারও রিজভীর ঝটিকা মিছিল
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ (শুক্রবার) রাজধানীতে ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর বাটা সিগনালে এই মিছিলে নেতৃত্ব দেন। বিএনপির সহ-দফতর সম্পাদক মো. মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজধানীর বাটা সিগনাল সড়কে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে শুক্রবার দুপুর ১২টার দিকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এই মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুহুর্মুহু স্লোগান দেন।
কেএইচ/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি