অর্থাভাবে চিকিৎসা ব্যাহত বিএনপি নেতা আসাদের
অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদের। ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি রয়েছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারী জাগো নিউজকে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য কাজী আসাদুজ্জামান আসাদ ক্যান্সারে আক্রান্ত। গুরুতর অবস্থায় তিনি গত ৫-৬ দিন ধরে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন।’
সাত্তার বলেন,‘আর্থিক অনটনে তার পরিবার দুশ্চিন্তায় রয়েছে। অর্থাভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। আসাদ ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।’
কেএইচ/জেডএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি