উপজেলা নির্বাচন ইস্যুতে বিএনপির আরও এক নেতা বহিষ্কার
উপজেলা নির্বাচন ইস্যুতে আরও একজনকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ফরিদপুর জেলাধীন মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মনসুর নান্নুকে বহিষ্কার করা হয়।
শুক্রবার রাতে দলটির দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মনসুর নান্নুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এর আগে একই ইস্যুতে ১৯ জনকে বহিষ্কার করে দলটি। উপজেলা নির্বাচন ইস্যুতে এ পর্যন্ত ২০ জনকে বহিষ্কার করল বিএনপি।
কেএইচ/এমবিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি